ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও অপরাধ প্রবণতা বেশি বলে অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন রুট দিয়ে এ উপজেলায় মাদক ঢোকার কারণে গত প্রায় ১৬ বছর ধরে রূপগঞ্জকে অনেকেই মাদকের ডিপো হিসেবে আখ্যা দিয়ে আসছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তেমন দৃশ্যমান সাফল্য না থাকলেও এবার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এমপি দিপু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, রূপগঞ্জে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন—মাদক ব্যবসায়ী তার আত্মীয়স্বজন হলেও কোনো ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, “আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। রূপগঞ্জকে মাদকমুক্ত করতেই হবে।”

এমপির নির্দেশনার পরপরই পুলিশ মাদকের আখড়া হিসেবে পরিচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন স্পটে সাঁড়াশি অভিযান শুরু করেছে। জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি পুলিশ ও প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী পুলিশ ইতোমধ্যে চিহ্নিত মাদক স্পটগুলোতে অভিযান জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে চিরুনি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধের কারণে আলোচিত এই এলাকায় পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চনপাড়া এলাকার রিকশাচালক হাতেম আলী বলেন, “এবার বুঝি চনপাড়ার পাপ মোচন হবে। অনেক এমপি আসলো গেলো, কেউ কোনোদিন মাদকের ব্যাপারে ব্যবস্থা নেয় নাই। দিপু ভূইয়া এমপি হয়ে ব্যবস্থা নিয়েছেন।”

এলাকার আরেক বাসিন্দা গৃহিণী খাদিজা বেগম বলেন, “আল্লাহ দিপু ভূঁইয়াকে বাঁচাইয়া রাখুক। আমাদের এমন এমপিই দরকার। চনপাড়াটা নষ্ট হয়ে গেছিল। তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।”

এ বিষয়ে রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, চনপাড়া দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত। এমপির নির্দেশনা অনুযায়ী চনপাড়াসহ রূপগঞ্জের কোথাও মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না। বুধবার রাতে চনপাড়ায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ ধরনের অভিযান চলবে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

রূপগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

প্রকাশ : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬