ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনেদুপুরে যুবদল নেতাকে গুলি, গুরুতর অবস্থায় হাসপাতালে

খুলনার তেরখাদা উপজেলায় দিনেদুপুরে মো. রামীম বিশ্বাস (৩২) নামে স্থানীয় এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তাঁর পাঁজরে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়ানাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানের ওপর বসে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয় এবং পেছন থেকে তাঁকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে। গুলিটি তাঁর পাঁজরে বিদ্ধ হয়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। প্রকাশ্য দিবালোকে ঘটা এই হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতাকে গুলি, গুরুতর অবস্থায় হাসপাতালে

প্রকাশ : ০৪:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬