ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকায় আজ সোমবার (২৬ জানুয়ারি) সর্বসাধারণের জন্য একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসেবাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগ, চর্মরোগ, জ্বর, সর্দি-কাশি, রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, “মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। অথচ সমাজের একটি বড় অংশ এখনও ন্যূনতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এলাকাবাসীর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিক দায়িত্ব থেকেই মানুষের কল্যাণে কাজ করা উচিত। সমাজের বিত্তবান ও সচেতন মহলের এগিয়ে আসার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নে স্থানীয় চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সমাজসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ : ০৮:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬