ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১৮ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৭৮১ বার পড়া হয়েছে

ঢাকা–১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি—আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য।”

তিনি আরও বলেন, “এই মনোনয়ন এককভাবে আমার নয়; এটি ঢাকা–১৮ আসনের সর্বস্তরের মানুষের। এলাকার জনগণ যে ভালোবাসা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। এ যাত্রায় ঢাকা–১৮ আসনের মানুষ আগের মতোই আমার পাশে থাকবেন—এই প্রত্যাশা করি।”

উল্লেখ্য, এর আগে প্রাথমিকভাবে ঢাকা–১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় দলীয় কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

চাষাঢ়া-সাইনবোর্ডে ৭ ঝুঁকিপূর্ণ স্পট, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি এমপি দিপু ভূঁইয়ার

ঢাকা–১৮ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৬:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫