ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্মিটোলায় লরির সঙ্গে সংঘর্ষে সিএনজি যাত্রীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৫৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যে জানা গেছে, একটি সিএনজি চালিত অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় সিএনজির চালক ও আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার পর আশপাশের এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও সিএনজিটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেল শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ

কুর্মিটোলায় লরির সঙ্গে সংঘর্ষে সিএনজি যাত্রীর মৃত্যু

প্রকাশ : ০৪:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫