ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে ৯ বছরের পথশিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীর বনানীতে নয় বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকত। রাতে অজ্ঞাতপরিচয়ের কোনো ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।’

এসআই রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

বনানীতে ৯ বছরের পথশিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ০৭:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫