ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩, ৪৬ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষ ও আগের বন্ধ মিলিয়ে বর্তমানে শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

আহত তিন শ্রমিক হলেন, সিরাতুব, রেখা এবং সুইটি। তাঁরা সবাই ‘নিউ এইজ গ্রুপের’ কর্মী। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক বিক্ষোভের মুখে আজ ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া তিনটি কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রেখেছেন। পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে এই শিল্পাঞ্চলের ৪৬টি কারখানার উৎপাদন বন্ধ আছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাভার ও আশুলিয়ার প্রায় সব কারখানার শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কাজ বন্ধ করে ভেতরে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকেরা সকালে শান্তিপূর্ণভাবে কাজে ঢোকার পর উৎপাদন বন্ধ করে নিজ নিজ ফ্লোরে বসে পড়েন। পরে সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বেরিয়ে আসেন। তবে তাঁদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে উত্তেজিত অবস্থায় স্লোগান দিতে থাকেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী ‘আলিফ পরিবহনের’ একটি বাস কারখানাটির সামনে দিয়ে যাচ্ছিল। বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে শ্রমিকেরা বাসটির কাচ ভাঙচুর করেন। পাশাপাশি শ্রমিকদের একাংশ পাশের আল মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে তাঁদের সতর্ক করে এবং পরে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় হুড়োহুড়ি করে দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে একজন নারী শ্রমিক মাথায় এবং অপর দুজন পায়ে আঘাত পান বলে জানান পুলিশ সুপার।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩, ৪৬ কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশ : ০৪:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬