ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা কায়েতপাড়া বিএনপির

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পলাতক আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেন।

এ সময় সম্ভাব্য নাশকতা, জ্বালাও-পোড়াও ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মীরা জানান, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সবসময় রাজপথে সজাগ রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে তাঁদের এই অবস্থান অব্যাহত থাকবে।

হাজী মোহাম্মদ সেলিম আহমেদ বলেন, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও সহিংসতার বিরুদ্ধে আমরা সবসময় রাজপথে আছি এবং থাকব। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি অতীতের মতো আগামীতেও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬