ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে হচ্ছে তিনটি ফায়ার স্টেশন, উদ্যোগ এমপি দীপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও যেকোনো জরুরি দুর্যোগে দ্রুত উদ্ধার ও সেবা নিশ্চিত করতে তিনটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর উদ্যোগ ও প্রচেষ্টায় এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ফায়ার স্টেশন স্থাপনের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সেবা পৌঁছানো সম্ভব হবে। এতে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি রূপগঞ্জের সার্বিক দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে দীপু ভূঁইয়া বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট কিংবা অবকাঠামো নির্মাণ নয়; বরং মানুষের জীবন নিরাপদ করা এবং বিপদের মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করার সক্ষমতা তৈরি করাও প্রকৃত উন্নয়নের অংশ।

তিনি জানান, রূপগঞ্জের মানুষের নিরাপত্তা, কল্যাণ ও টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পাঞ্চল ও জনবসতিপূর্ণ রূপগঞ্জে অগ্নিনিরাপত্তা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে নতুন সক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা কায়েতপাড়া বিএনপির

রূপগঞ্জে হচ্ছে তিনটি ফায়ার স্টেশন, উদ্যোগ এমপি দীপু ভূঁইয়ার

প্রকাশ : ০৫:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬