ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’, যুক্ত হলো উত্তরা

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়। উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা এ আয়োজনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলায় আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬