ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়াইতে নতুন কুঁড়ি স্পোর্টসের নারী ফুটবল খেলার উদ্বোধন

তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতিভা তুলে আনা এবং তাদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এ কর্মসূচিকে ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বেড়াইতে মুসলিম হাই স্কুলের নারী ফুটবল দলের খেলার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন বেড়াই এলাকার সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ। এ সময় ৪২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কাতো মিয়া ও মাজহারুল সাহেব উপস্থিত ছিলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা। ফুটবলসহ বিভিন্ন খেলায় আগ্রহী কিশোর-কিশোরীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার প্রত্যাশা রয়েছে এ উদ্যোগে।

বেড়াইয়ের মুসলিম হাই স্কুলের নারী ফুটবল দলের এ আয়োজন স্থানীয় পর্যায়ে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে।

বিশেষ করে নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নিয়মিত অনুশীলন, উপযুক্ত প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ পেলে তৃণমূলের অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবেন বলে আশা করা যায়।

প্রকাশ : ০৯:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬