ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে জমজমাট ফুটবল ফাইনাল, টাইব্রেকারে শী-শেলের জয়

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগারপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শী-শেল স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে জয় নিশ্চিত করে শী-শেল স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার গুতিয়াব এলাকার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ বালুর মাঠে গুতিয়াব আগারপাড়া যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। পুরো ম্যাচজুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

ম্যাচের প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় আগারপাড়া স্পোর্টিং ক্লাব। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে শী-শেল স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় দলটি। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শী-শেল স্পোর্টিং ক্লাব। অন্যদিকে রানার্সআপ হয় আগারপাড়া স্পোর্টিং ক্লাব।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহসভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদক হাজী আবু মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান কমল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শামীম ভূঁইয়া।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শী-শেল স্পোর্টিং ক্লাবকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ আগারপাড়া স্পোর্টিং ক্লাবকে একটি স্মার্ট টিভি দেওয়া হয়। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের ক্রীড়ামুখী করে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা। ভবিষ্যতেও যুবসমাজকে সঙ্গে নিয়ে ক্রীড়ামূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

প্রকাশ : ০৭:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬