ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনের আগে: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াত্রিস কিউল। সোমবার (২৬ অক্টোবর) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ২৪ বছর বয়সী কিউলের পরিচয় হয়। কিউলের অভিযোগ, ট্রাম্প তাঁকে ভিসা ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখিয়ে হোটেলের ওপরের তলায় ডেকে নেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবেদনে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। কিউলের দাবি, ঘটনার দিন এপস্টিন নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন।

হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসন এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ট্রাম্পের দাবি, এপস্টিনের বিকৃত রুচির কথা জানতে পেরে অনেক আগেই তিনি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রকাশিত এই প্রতিবেদনটিকে ভোটারদের মনোযোগ সরানোর একটি কৌশল বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বিশেষত, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো থেকে নজর ঘোরাতেই ডেমোক্র্যাটরা এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি রিপাবলিকান শিবিরের।

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মধ্যবর্তী নির্বাচনের আগে: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

প্রকাশ : ০৪:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬