ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রূপগঞ্জ থানা বিএনপির নেতারা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর দিকনির্দেশনায় তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের আয়োজনে উৎসাহ ও শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাসিরউদ্দিন বাচ্চু এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতারা রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা, বাড়িয়াছনি রাজবংশীপাড়া, টেকনোয়াদ্দা বাগপাড়া, মুশুরি উত্তরপাড়া, রূপগঞ্জ সদর, দক্ষিণবাগ গোপালবাড়ি ও ব্রাহ্মণখালী ঋষিপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও দুর্গোৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। তাঁদের এ পরিদর্শনে দলীয় নেতাকর্মীরাও অংশ নেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে আলমগীর হোসেনকে চান তৃণমূল নেতাকর্মীরা

রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

প্রকাশ : ০৭:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬