ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের জন্ম দেওয়ার দুই দিন পর অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি আজই প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার কারণে যেন আপনার এবং সরকারের কোনো কর্মকাণ্ড ম্লান না হয়। তবে আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, গত দুই দিন ধরে অস্ত্র হাতে তার অভিযানের বিষয়টি নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, যা নিয়ে দেশবাসীর কাছে বিস্তারিত ব্যাখ্যার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গত শনিবার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এই জনপ্রতিনিধি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মহলে সমালোচনার ঝড় উঠলে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।

রোববার রাতে ইশরাকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই খবরকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ সম্মেলনের কথা জানিয়ে দুপুরে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে আলমগীর হোসেনকে চান তৃণমূল নেতাকর্মীরা

অবশেষে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশ : ০৪:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬