ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ, দুদক-রাজউকে আইনজীবীদের আবেদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা। আবেদনকারীদের দাবি, কথিত অনিয়মের কারণে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত আদিবাসী প্লট বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে আইনজীবীদের একটি দল ঢাকায় দুদক ও রাজউকের প্রধান কার্যালয়ে এ আবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ আদালতের আইনজীবী হেলাল উদ্দীন, আব্দুল গাফফার, আব্দুস সাত্তার ও ওমর ফারুক নয়ন। আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্ত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

আবেদনকারীদের অভিযোগ, বিগত সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুল এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ও বেনামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এসব বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তাঁদের।

তাঁদের দাবি, প্লট বরাদ্দে অনিয়মের কারণে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবার তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থায় প্রকল্পের প্লট বরাদ্দসংক্রান্ত নথিপত্র যাচাই করে অভিযোগের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।

আবেদনে অভিযোগগুলো তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্লটের বরাদ্দ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ নিশ্চিত করা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং দুদক ও রাজউক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রকাশ : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬