ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের লক্ষ্যে পাইলট প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের বুলন্দ শহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা হবে। ইতোমধ্যে প্রায় ৩০০ নারী এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতাকারী নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনাও রয়েছে। পাইলট প্রকল্পটি সফল হলে পুরো উত্তর প্রদেশে কার্যক্রমটি সম্প্রসারণের জন্য পৃথক নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছে সরকার।

তবে এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এমন প্রকল্প হাতে নিয়েছে।

বিজেপি অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, সমাজবাদী পার্টি সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পেরই বিরোধিতা করে আসছে।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

প্রকাশ : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬