ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর কোর্ট পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

নারায়ণগঞ্জ সদর কোর্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী।

শনিবার সকালে দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ সদর কোর্টে যান। এ সময় তাকে স্বাগত জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি কোর্টের বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক নথি পর্যালোচনা করেন। পাশাপাশি মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার পরিদর্শন এবং কর্মকর্তা–পুলিশ সদস্যদের দায়িত্ব পালন পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি মামলার আলামত সঠিকভাবে সংরক্ষণ ও আদালতে উপস্থাপন, ওয়ারেন্ট সিডিএমএসে (CDMS) এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় পাঠানো, সাক্ষীদের সময়মতো আদালতে হাজির করা এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মামলার ডকেট সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া আদালতের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ সদর কোর্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

Depositing Made Easy: Payment Methods at Fortune Coins casino

নারায়ণগঞ্জ সদর কোর্ট পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

প্রকাশ : ০৮:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬