“নিজেদের প্রয়োজনে আমরা, সবুজে সাজাই বাংলাদেশ” প্রতিপাদ্যকে বাস্তবায়ন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গর্জনা এবং ভাঙ্গাবাড়ী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে কালামপুর-কাওয়ালীপাড়া-সাটুরিয়া-পাকুটিয়া-লাউহাটি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের গর্জনা ও ভাঙ্গাবাড়ি,জগন্নাথপুর গ্রামের মধ্যবর্তী প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুইপার্শ্বে তালগাছের চারা রোপন করা হয়। এর আগে গর্জনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রকৃতি ও পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষায়, বৃক্ষরোপণের গুরুত্ব, তাৎপর্য ও উপকারিতা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলন, বর্তমান সরকার পাঁচ বছরে পচিশ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ হাতে নিয়েছে,এটি বর্তমান সরকারের একটি নির্বাচনী ইশতেহার এবং বাংলাদেশের জীববৈচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রাখতে হবে!
বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ বলেন, তালগাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে। তালগাছ সহজে মরেনা। তালগাছের সঠিক যত্ন নিলে অক্সিজেন পাওয়া যাবে, পাখির আবাসস্থল হবে, পুষ্টি পূরণ হবে। এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আজিজুল হাকিম। এলজিইডির কমিউনিটি অফিসার মোঃ রাদিম মিয়া।
আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মাঝে আরোও উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের সিনিয়র ক্যাথল্যাব টেকনোলজিস্ট গাজী শামছুর রহমান লোটন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সারোয়ার হোসেন। গর্জনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহম্মদ আরিফ হোসেন। বালিয়াটী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জুলহাস উদ্দিন। ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মজিদ। গর্জনা বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস সোবাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা রুবেল আহমেদ, সাটুরিয়া বাজারের বিশিষ্ট ইলেকট্রনিক্স পণ্য ব্যাবসায়ী মোজাম্মেল হক। মানিকগঞ্জ সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টিস্ট বেলায়েত হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী এয়াকুব হোসেন, ছেলামত হোসেন, আমিনুর রহমান, এমারত হোসেন,জগন্নাথপুর গ্রামের সমাজ সেবক মিজানুর রহমান প্রমুখ। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী রাজন হোসেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য প্রদানকালে দড়গ্রাম, সাটুরিয়া সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ এর সাবেক ভিপি গাজী শামছুর রহমান লোটন বলেন, গাছ আমাদের পরমবন্ধু, ভাই ভাইয়ের সাথে বেঈমানি করতে পারে,কিন্তু গাছ কখনোও বেঈমানি করেনা।
বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ সফল বাস্তবায়নে ভাঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজিজুল হক এবং ভাঙ্গাবাড়ি গ্রামের ফার্মাসিস্ট মোঃ সিদ্দিকুর রহমানের ঐক্যান্তিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গর্জনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রথম ভোর পত্রিকার নির্বাহী সম্পাদক রাশেদুল হক
রাশেদুল হক 


















