ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদপুরে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ, বেলদী মাদ্রাসা পরিদর্শনে ইউএনও

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বেলদী ফাজিল মাদ্রাসা পরিদর্শন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বেলদী ফাজিল মাদ্রাসায় এ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্যক্রমের অংশ হিসেবে বেলদী ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম (জয়)। এ সময় ওয়ানস্টপ সার্ভিস কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করা যায় এবং সাধারণ মানুষকে দ্রুত ও সহজে সেবা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদারসহ দাউদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় স্থানীয় পর্যায়ে নাগরিকদের প্রয়োজনীয় সেবা সহজলভ্য করা, সময় ও ভোগান্তি কমানো এবং সরকারি সেবার সঙ্গে জনগণের যোগাযোগ আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দ ওয়ানস্টপ সার্ভিস কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সংশ্লিষ্টদের মতে, কার্যক্রমটি বাস্তবায়িত হলে দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষ একই স্থান থেকে প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

সবাই যখন ‘রেডি হবে’, তখনই স্থানীয় নির্বাচনে ঝাঁপ দেব: সিইসি

দাউদপুরে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ, বেলদী মাদ্রাসা পরিদর্শনে ইউএনও

প্রকাশ : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬