ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা ও হাজী রফিজ উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা খাতুন (মিনু) ও নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা।

অনুষ্ঠানে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও  গোপনে  ধারণের চেষ্টায় এক যুবকের কারাদণ্ড 

রূপগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : ০৮:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬