ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে সরকারি বরাদ্দ ৯০ লাখ টাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছয়টি বেসরকারি স্কুল ও মাদ্রাসার মেরামত ও সংস্কার কাজের জন্য ২০২৫-২৬ অর্থবছরে মোট ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করেছে।

অধিদপ্তরের আদেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংস্কার ও পুনর্বাসন কাজের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় মর্তুজাবাদ দারুল উলুম ফাযিল মাদ্রাসা এবং হাজী আবু তাহের ভূঁইয়া মহিলা মাদ্রাসা-এর সংস্কার কাজের জন্য ১৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় গণ বাংলা উচ্চ বিদ্যালয়, গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়, নূরুল হক উচ্চ বিদ্যালয় এবং হাজী নূর উদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয়-এর জন্য ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত বরাদ্দের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করতে হবে। এরপর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ই-জিপি (LTM) পদ্ধতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করতে হবে।

এছাড়া সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে সংস্কার কাজের ধরন ও আইটেম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বরাদ্দের ফলে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় মেরামতের অপেক্ষায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টদের আশা।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে সরকারি বরাদ্দ ৯০ লাখ টাকা

রূপগঞ্জের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে সরকারি বরাদ্দ ৯০ লাখ টাকা

প্রকাশ : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬