ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল হক (৪৬) ও কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর ।

পুলিশ জানায়, অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে আটক করে ও পরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ ওঠে। সোহেল চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া দেন।

ধাওয়া খেয়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাদের পিছু নিয়ে উত্তর পানাপুকুর এলাকায় আটক করেন। পরে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি আবদুস সবুর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, বলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬