ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মোবারক হোসেন স্মৃতি সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম মোবারক হোসেন স্মৃতি ওয়ার্ডভিত্তিক সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গীর পশ্চিমপাড়া বালুর মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহসভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শামীম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা জিয়ামঞ্চের আহ্বায়ক মো. জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মামুন হোসেন ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো. মোবারক হোসেন ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. মিসির আলী মাতাবর এবং জাঙ্গীরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইয়াজুল গাজী।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আবু মোহাম্মদ মাসুম বলেন, “খেলাধুলা যুবসমাজকে উচ্ছৃঙ্খলতা থেকে দূরে রেখে সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে আমরা নিয়মিত এ ধরনের খেলার আয়োজন করে যাব।”

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই।

স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মরহুম মোবারক হোসেনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ সৃষ্টি করেছে।

উত্তরা পশ্চিমে ‘আলোকিত কুরআন’ শিক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি জাহাঙ্গীর হোসেন

রূপগঞ্জে মোবারক হোসেন স্মৃতি সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ : ০৭:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬