ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সারওয়ার আলমকে সরানোর এক সপ্তাহ বাদে সেই ভার পেলেন মু. রেজা হাসান। এতদিন কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব সামলে আসা রেজাকে বদলি করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ আদেশ অভিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে।

সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ‘ডেগ’ সিলগালা করা হয়, ‘নিরাপত্তার জন্য’ মোতায়েন করা হয় আনসার সদস্য; যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজার ভক্তরা।

এর চার দিনের মাথায় সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ জানানো হয়নি।

এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন ব্যানারে সিলেট নগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েকটি সংগঠন। জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় চলা এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বদলি আদেশের দুই দিন বাদে সিলেট ছাড়েন সারওয়ার আলম।

তার বদলির বিষয়ে পরে প্রবাসীকল্যাণ আরিফুল হক চৌধুরী বলেন, বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। এটা এই ঘটনার (মাজার ইস্যু) সঙ্গে সংযুক্ত হয়। এটা আগে, পরেও হতে পারত।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৩৩ উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদানের চেক বিতরণ করলেন এমপি দিপু ভূঁইয়া

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

প্রকাশ : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬