ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলা হবে: এমপি দিপু ভূঁইয়া

রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থদের মঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরির বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সরকারের বরাদ্দের অর্থ দিয়ে রাস্তাঘাটসহ এলাকার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।

এমপি দিপু ভূঁইয়া বলেন, “আজ রূপগঞ্জ বাংলাদেশের অন্যতম অগ্রসর উপজেলা। সরকারের বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে জনগণের সব ধরনের সমস্যার সমাধানে কাজ করা হবে। রূপগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মধ্যে চাল, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে তার সংসদ সদস্য কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেন।

জনপ্রিয় সংবাদ

সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান বিজ্ঞানী’ তালিকায় বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

রূপগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলা হবে: এমপি দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৬:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬