ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের তারাব ও কাঞ্চন পৌরসভার উন্নয়নে ২০ কোটি টাকার বরাদ্দ চাইলেন এমপি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পৌরসভা—তারাব ও কাঞ্চনের অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ চেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু ভূঁইয়া)। এ লক্ষ্যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পৃথকভাবে আবেদন জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জমা দেওয়া আবেদনে প্রতিটি পৌরসভার জন্য ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়।

জানা যায়, তারাব পৌরসভা রাজধানীর নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রায় ২৪.৬০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় পাঁচ লাখের বেশি মানুষের বসবাস। এখানে বহু শিল্পকারখানা থাকলেও রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা নাজুক।
অন্যদিকে কাঞ্চন পৌরসভা প্রায় ২৩.৮ বর্গকিলোমিটার আয়তনের ‘খ’ শ্রেণির পৌরসভা হলেও অবকাঠামো উন্নয়নে পিছিয়ে রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এমপি দিপু ভূঁইয়া বলেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বরাদ্দ দেওয়া হলে রাস্তাঘাট, ড্রেনেজ, সড়কবাতিসহ নাগরিক সুবিধা উন্নত হবে এবং শিল্প-অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, এই দুই পৌরসভার উন্নয়ন হলে রাজধানীর ওপর জনচাপ কিছুটা কমবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬