ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। বক্তব্যে তিনি বলেন, বিগত জুলাই আন্দোলনে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, সেই আন্দোলনের চেতনা ও ঐক্য আগামী দিনগুলোতেও অটুট রাখতে হবে এবং দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্যকে ধরে রেখে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচারব্যবস্থার সংস্কার এবং নারী নির্যাতন প্রতিরোধে এনসিপি দৃঢ় অবস্থান গ্রহণ করবে।

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার জন্য জেলা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্যদিকে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: রমনা থানা বিএনপি সভাপতিকে শোকজ

উত্তরায় এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ১০:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬