ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে হতাশ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

বুধবার সকাল ৯টার আগ মুহূর্তে পূর্বঘোষণা ছাড়াই সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে আসেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে এসে তিনি দেখতে পান, সরকারি নির্ধারিত সময় পার হলেও কার্যালয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই এবং অফিস তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর একজন কর্মচারী এসে কার্যালয়ের তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। পরে দেখা যায়, ভূমি অফিসের নায়েব মো. নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় কর্মস্থলে উপস্থিত হন। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসায় প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সেবাগ্রহীতারা কার্যালয়ে ভিড় করেন। তারা দীর্ঘদিনের অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে এসে আশাহত হয়েছি। কারণ সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও তা হয়নি। একজন কর্মকর্তা পৌনে ১০টায় এবং আরেকজন ১০টার পরে এসেছেন। এ বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো। আমাদের সরকার জনগণের সরকার। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছি।”

তিনি আরও বলেন, “সারা দেশের ভূমি অফিসগুলো নিয়ে নানা প্রশ্ন রয়েছে। জনবল সংকট, সেবায় বিলম্ব এবং বিশেষ করে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নির্দেশনায় আমরা এসব বিষয় তদন্ত করছি। সেই ধারাবাহিকতায় এখানে এসে দেখলাম, সেবা প্রদানকারী কর্মকর্তা ও সেবা গ্রহণকারীদের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে। কোন কাজে কত সময় লাগবে—এ বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া হচ্ছে না। আমলাতান্ত্রিক মনোভাব এখনো বিদ্যমান। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা থাকার কথা, তা গড়ে ওঠেনি।”

পরিদর্শনে চিহ্নিত সমস্যাগুলো বিধি অনুযায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার মাহফিল

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে হতাশ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশ : ০৬:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬