ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি এম ফারুক খোকন ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়েদুল রকি।

আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁরা ইউনিয়নের আওতাধীন সব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন তাঁরা।

প্রকাশ : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬