ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন কে এম নাজমুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম নাজমুল হক। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কে এম নাজমুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হলো। তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিকভাবে বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন কে এম নাজমুল হক

প্রকাশ : ০৭:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬