ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর আরো দুই ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি

সেনাবাহিনীতে আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়, যা সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনাসদরের একটি পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রোববার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। সেনাপ্রধানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-এ নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি এর আগে আর্টডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ পদ সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)-এ নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান।

সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

এই পদোন্নতি ও রদবদল সেনাবাহিনীর নেতৃত্বকে আরও শক্তিশালী এবং কার্যক্রমে দক্ষতার সঙ্গে পরিচালিত করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

সেনাবাহিনীর আরো দুই ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি

প্রকাশ : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬