ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছোট ব্যবসায়ীদের জরিমানা নয়, আমদানিকারকদেরও তদারকির দাবি: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ছোট ব্যবসায়ীদের লোক দেখানোর জন্য জরিমানা করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। কিন্তু বড় আমদানিকারকদের গুদাম যথাযথভাবে তদারকি করা হয় না। প্রশাসনের কাছে আমাদের দাবি, সবাইকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চেম্বার সব সময় কাজ করে যাচ্ছে। বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে হলে ছোট-বড় সব ব্যবসায়ীকে সমানভাবে আইনের আওতায় আনতে হবে।

যানজট নিরসনে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও চেম্বার যৌথভাবে ১শ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে। প্রয়োজনে আরও স্বেচ্ছাসেবক দেওয়া হবে। ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়লে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার শিল্প ও অর্থনৈতিক অবদানের তুলনায় এখানে অনেক আগেই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়া উচিত ছিল। এছাড়া বহু শিল্পপ্রতিষ্ঠান ও মার্কেট থাকা সত্ত্বেও ফায়ার স্টেশনের সংখ্যা কম। বড় কোনো দুর্ঘটনা ঘটলে ঢাকার সহায়তা নিতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।

যানজট সমস্যার স্থায়ী সমাধানে শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের ওপর জোর দেন তিনি। নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন।

এ সময় তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য কালাম চাচা–এর সহযোগিতায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

ছোট ব্যবসায়ীদের জরিমানা নয়, আমদানিকারকদেরও তদারকির দাবি: দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬