ঢাকা-১১ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম সরকারীভাবে ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তার পক্ষে প্রতীকের চিঠি সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান (মাহফুজ)।
প্রতীক গ্রহণের পর মাহফুজুর রহমান বলেন, “ড. এম এ কাইয়ুম অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে গিয়ে যদি খোঁজ নেওয়া হয়, দেখা যাবে, ঢাকা-১১ আসনে তার কোনো বিকল্প নেই। তিনি সমাজের কল্যাণে যে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, মানুষ তা সুনজরে দেখেছেন। তাই জনগণ তার প্রতি আস্থা রাখে এবং তিনি মানুষের মন জয় করেছেন।”
তিনি আরও বলেন, “ঢাকা-১১ আসনের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা ড. এম এ কাইয়ুমের দীর্ঘ দিনের পরিচিতি। তার নেতৃত্বে দলকে মাঠ পর্যায়ে শক্ত অবস্থানে রাখা সম্ভব। আমরা সবাই তার পাশে আছি এবং নির্বাচনে জয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করব।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ড. এম এ কাইয়ুমের জনপ্রিয়তা ও রাজনৈতিক দক্ষতা তাকে ঢাকা-১১ আসনে প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রাখবে। তারা জানান, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম নির্বাচনী এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া তারা আরও বলেন, “মাঠ পর্যায়ের জনসংযোগ, মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সৎ নেতৃত্ব নির্বাচনী জয়ের মূল চাবিকাঠি। ড. এম এ কাইয়ুম এই সব দিক থেকে খুবই শক্তিশালী প্রার্থী।”
নিজস্ব প্রতিবেদক 















