ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার এস এম জাহাঙ্গীর হোসেনের

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ১১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৫৮১ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

বাবা হিসেবে নিজের দুই কন্যা সন্তানের জন্য রাস্তাঘাটে যে ধরনের নিরাপত্তা প্রত্যাশা করেন, জনপ্রতিনিধি হিসেবেও ঠিক সেই নিরাপত্তা এই এলাকার প্রতিটি মেয়ের জন্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।

সম্প্রতি এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাবা হিসেবে আমার দুই মেয়ে সন্তানের জন্য রাস্তাঘাটে যে নিরাপত্তা প্রত্যাশা করি, জনপ্রতিনিধি হিসেবে ঠিক সেই ধরনের নিরাপত্তা এই এলাকার সকল মেয়েদের জন্য নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, একটি সভ্য ও উন্নত সমাজ গড়তে হলে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা  নিশ্চিত করতে হবে। নারীরা নিরাপদ না হলে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। তাই নারী নির্যাতন, ইভটিজিং ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু আইন প্রণয়ন বা উন্নয়ন কাজেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাও এর অন্যতম প্রধান দায়িত্ব। তিনি নির্বাচিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নারীবান্ধব নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যকালে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁর এই অঙ্গীকারকে স্বাগত জানান এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ডুমনী যুব সমাজ গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন এমপি এস এম জাহাঙ্গীর

মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার এস এম জাহাঙ্গীর হোসেনের

প্রকাশ : ১১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬