ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ক্ষুদ্র ফার্নিচার শিল্প মালিক সমিতির ‘ই’ জোনের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজধানীর বাড্ডা ক্ষুদ্র ফার্নিচার শিল্প মালিক সমিতির ‘ই’ জোনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাড্ডা এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম । তিনি বলেন, শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে যারা নিজের উপার্জনে সংসার চালান, তারাই সমাজের সবচেয়ে সৎ ও সম্মানিত মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে গর্ববোধ করতেন উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই শ্রমিক, যারা পরিশ্রমের মাধ্যমে পরিবার পরিচালনা করি।

তিনি আরও বলেন, বাড্ডা এলাকায় একটি পূর্ণাঙ্গ ব্যবসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা-১১ আসনকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

এছাড়া এলাকার গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডুমনী যুব সমাজ গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন এমপি এস এম জাহাঙ্গীর

বাড্ডায় ক্ষুদ্র ফার্নিচার শিল্প মালিক সমিতির ‘ই’ জোনের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : ০৮:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬