বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. আলহাজ্ব এম. এ. কাইয়ুম-এর উদ্যোগে ঢাকা–১১ আসনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারি ঢাকা–১১ আসনের বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার হাজারো মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ড. এম. এ. কাইয়ুম বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছেন। তাঁর জীবন থেকে আমাদের শিখতে হবে মানবতার সেবা, সততা ও আপোষহীন দেশপ্রেম।”
তিনি আরও বলেন, “আমি সারাজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ঢাকা–১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেরাইদ সাবেক স্বর্নপদকপ্রাপ্ত আলহাজ্ব মাহফুজুর রহমানসহ বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল এলাকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক 









