ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশমাতার প্রয়াণে

  • রাশেদুল হক
  • প্রকাশ : ০৭:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৬৩৪ বার পড়া হয়েছে

মৃত্যু, সেতো অমোঘ বিধান
রুখবার নাই তারে কেউ,
তোমার মৃত্যুতে ওগো দেশমাতা
ঘরে ঘরে আজ কান্নার ঢেউ!

তোমার প্রয়াণে ব্যথাতুর প্রাণ
প্রার্থনায় দু’টি হাত তুলবো,
তুমি যে জননী মোদের
কি করে তোমায় মোরা ভুলবো!

শত ঝড়-ঝঞ্জায় পরোয়া করনি
অবিচল রয়েছো আপোষহীন,
তোমায় বেসেছি ভালো সন্তানসম
ভালোবেসে যাবো চিরদিন!

মৃত্যু তোমায় করেছে বরণীয়
মহিমান্বিত হলে তুমি,
তোমার জন্যে হয়েছে ধন্য
প্রিয় এ জন্মভূমি!

উৎসর্গ- প্রিয় দেশনেতৃ, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

দেশমাতার প্রয়াণে

প্রকাশ : ০৭:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

মৃত্যু, সেতো অমোঘ বিধান
রুখবার নাই তারে কেউ,
তোমার মৃত্যুতে ওগো দেশমাতা
ঘরে ঘরে আজ কান্নার ঢেউ!

তোমার প্রয়াণে ব্যথাতুর প্রাণ
প্রার্থনায় দু’টি হাত তুলবো,
তুমি যে জননী মোদের
কি করে তোমায় মোরা ভুলবো!

শত ঝড়-ঝঞ্জায় পরোয়া করনি
অবিচল রয়েছো আপোষহীন,
তোমায় বেসেছি ভালো সন্তানসম
ভালোবেসে যাবো চিরদিন!

মৃত্যু তোমায় করেছে বরণীয়
মহিমান্বিত হলে তুমি,
তোমার জন্যে হয়েছে ধন্য
প্রিয় এ জন্মভূমি!

উৎসর্গ- প্রিয় দেশনেতৃ, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে