ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে জনগণের বিজয় নিশ্চিত হয়েছে, ঠিক একইভাবে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে আমাদের মানবিক নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা রাখি।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেই আমাদের বিশ্বাস।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন, সদস্য মোঃ আলী আকবর, আব্দুল সালাম সরকার, মোঃ রফিকুর ইসলাম খান, বৃহত্তর উত্তরা থানার সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানার সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক লায়ন হাজী এস এম ফজলুল হক, যুগ্ম-আহবায়ক লায়ন মোঃ সোহরাব খান স্বপন, মোঃ মোবারক হোসেন দেওয়ান।
দক্ষিণখান থানার আহবায়ক মোঃ হেলাল তালুকদার, পূর্ব থানার আহবায়ক মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপি আহবায়ক মোঃ মেজবাহ উদ্দিন খোকন,-আহবায়ক মোঃ আলাউদ্দিন আহম্মেদ, ভাটারা থানা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মোঃ মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমাছ আলী, উওর খান থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মুকুল সরকার সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 



















