ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় তুরাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক-এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭ ডিসেম্বর তুরাগ থানার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জনগণের আস্থাভাজন ও জনপ্রিয় কর্মী বান্ধব নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সক্রিয় উপস্থিতি অত্যন্ত জরুরি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় তুরাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫