ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, বিদ্যুৎ নিয়ে সতর্ক বার্তা

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টারসহ বেশির ভাগ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসে তালা ঝুলতে দেখা গেছে। ফলে জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

এছাড়া রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে। সেখানে সতর্ক করে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে ওজোপাডিকো।

এদিকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে বলে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পেস্টের প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সকাল থেকেই সেবা নিতে আসা গ্রাহকেরা অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।

কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ এক ভুক্তভোগী গ্রাহক জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ বা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। এখন জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাব, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।

আরেক গ্রাহক ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, গতকাল রাত থেকেই আমার বিকাশে লেনদেন করতে পারছি না। কল সেন্টারে ফোন দিলাম তারা কোনো তথ্য বা কারণ জানাতে পারেনি। আজকে দুপুরে আমার নম্বরে একটা ম্যাসেজ এসেছে ‘দুঃখিত স্যার আপনার একাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে’। এই অবস্থায় আমি চরম ভোগান্তিতে পড়েছি। বিকাশেই আমি লেনদেন করি। আমার অর্থের প্রয়োজন, সব টাকা বিকাশে আমার।

আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব জানান, আমাদের প্রতিদিনের ব্যবসার লেনদেন বিকাশ আর নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় আমরা টাকা ক্যাশ আউট করতে পারছি না। কিছু নম্বর এখনও বন্ধ হয়নি। সেটা দিয়েই আপাতত কাজ চালাচ্ছি।

আরেক ভুক্তভোগী গ্রাহক কিশোর বালা বলেন, সম্ভবত নিরাপত্তাজনিত শঙ্কা অথবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন হাউসগুলো সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িক বন্ধ রয়েছে। তবে ৩০ তারিখ থেকে আবার চালু হতে পারে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, বিদ্যুৎ নিয়ে সতর্ক বার্তা

প্রকাশ : ০৫:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬