ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে রাস্তা সংস্কারকাজ পরিদর্শনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, সীমানা জটিলতা নিরসনে নির্দেশনা

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৫:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৫২৯ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখান থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডে চলমান রাস্তা সংস্কারকাজ পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় রাস্তার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে ৪৯ নম্বর ওয়ার্ডে গিয়ে চলমান রাস্তা সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শনকালে তিনি রাস্তার বর্তমান অবস্থা, সংস্কারকাজের অগ্রগতি এবং কাজ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেসব বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা রাস্তার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সৃষ্ট বিভিন্ন জটিলতা ও তাঁদের সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন রাস্তা সংস্কারকাজ যাতে কোনো ধরনের জটিলতার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাস্তার সীমানা-সংক্রান্ত সমস্যা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমানো এবং দীর্ঘমেয়াদি জনদুর্ভোগ নিরসনে রাস্তা সংস্কারকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন। এ কারণে কাজের গুণগত মান বজায় রাখা এবং সৃষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা।

পরিদর্শনের মাধ্যমে চলমান উন্নয়নকাজের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সমস্যাগুলো সরাসরি শোনার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে রাস্তার সীমানা-সংক্রান্ত জটিলতা নিরসন করে সংস্কারকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো

দক্ষিণখানে রাস্তা সংস্কারকাজ পরিদর্শনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, সীমানা জটিলতা নিরসনে নির্দেশনা

প্রকাশ : ০৫:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬