ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশ ও মেম্বার প্রার্থী ঘোষণার জেরে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশ এবং রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক রিপন মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রতিনিধি ও গোয়ালপাড়ার বাসিন্দা সাংবাদিক রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে রিপন মিয়া বলেন, গোয়ালপাড়ার মৃত আমজাদের ছেলে সুমন ও তাঁর ছেলে শাওন মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ কারণে তাঁরা একাধিকবার এলাকাবাসীর হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

রিপন মিয়ার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুমনকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবাসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তৎকালীন ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাভোগের প্রায় তিন মাস পর জেলা কারাগারে তাঁর মৃত্যু হয়।

সাংবাদিক রিপন মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। সুমনের মাদকসংশ্লিষ্টতার বিষয়েও তিনি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছেন। সম্প্রতি রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

তাঁর অভিযোগ, সুমনের কারাগারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারকে ব্যবহার করে নির্যাতনের কাল্পনিক অভিযোগ তৈরি করা হচ্ছে। এমনকি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলায় আসামি করার পরিকল্পনাও চলছে।

তিনি আরও অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা সুমনের নাবালিকা কন্যাসহ পরিবারের সদস্যদের শিখিয়ে দেওয়া বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসবের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

রিপন মিয়ার দাবি, তাঁর বিরুদ্ধে বানোয়াট তথ্য প্রচারের পাশাপাশি অতীতে একজন ইউপি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়ার বিষয়টি নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। এ ছাড়া তাঁর পৈতৃক সম্পত্তি বিক্রির অর্থ দিয়ে নির্মিত বাড়িঘর নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। একপর্যায়ে তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন মিয়া এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্থানীয় সাংবাদিক সমাজ এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো

সংবাদ প্রকাশ ও মেম্বার প্রার্থী ঘোষণার জেরে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৫:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬