ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নয় দফা পতনের পর বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

টানা নয় দফা কমার পর এবার বাড়ল সোনার দাম। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আর তাতে ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দরে সোনা বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও টানা পড়ছিল সোনার দর। দুই সপ্তাহে ২২ ক্যারেটের সোনার দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল। ওই পতনে এক বছর পর ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়।

এরপর আরও কয়েক দফা বেড়ে ২০ অক্টোবর ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। এরপর নিম্নমুখী হয় বাজার; ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে, ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে।

একদিন না যেতেই ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়; ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে। এরপর থেকে ২ লাখ টাকার ওপরেই ছিল ২২ ক্যারেট সোনার ভরি।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে সোনার দাম বেড়ে দেশের বাজারে ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

টানা পতনের পর সোনার দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, “আন্তর্জাতিক বাজার ঘুরে দাঁড়িয়েছে। বড় পতনের পর ঊর্ধ্বমুখী হয়েছে। আমরা তার সঙ্গে সমন্বয় করে আমরাও গোল্ডের দাম বাড়িয়েছি।”

কতটা বাড়ল

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৬ হাজার ৯৮৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকায়।

১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

সেই হিসাবে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৭৪ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ১০০ টাকা বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নয় দফায় যত কমেছিল

তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। পরদিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা; ভরি নামে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা; নামে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। পরের দিন ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়। পরের দিন ১৯ নভেম্বর একই পরিমাণ কমানো হয়; ভরি নামে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।

২০ নভেম্বর কমানো হয় রেকর্ড পরিমাণ ১০ হাজার ৯৬৪ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়। একদিন না যেতেই ২১ নভেম্বর আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়; তাতেই ভরি ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমেছিল। সব মিলিয়ে দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল।

বিশ্ববাজারেও বেড়েছে

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম একপর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।

তবে ১০ নভেম্বর বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। পরের দিন (১১ নভেম্বর) কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু। এরপর থেকে পতনের ধারাতেই ছিল।

সোনার দাম নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পুনরুদ্ধার দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন এবং দেশটির আসন্ন মূল্যস্ফীতির তথ্য—এই দুই বিষয় বিবেচনায় নিয়ে সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে নতুন ধারণা পেতে অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে সোনার বাজারেও।

সোমবার বাংলাদেশ সময় ১১টা ৩০ মিনিটের দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়।

এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমে যায়, যা গত মার্চের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন। সেই বড় ধরনের পতনের পরই সোমবার মূল্যবান এই ধাতুর বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেছে।

রুপার দাম অপরিবর্তিত

দেশের বাজারে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ভরি কিনতে লাগছে ৩ হাজার ৩৩ টাকা।

জনপ্রিয় সংবাদ

নয় দফা পতনের পর বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

প্রকাশ : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬