ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়কের দুর্ভোগ লাঘবে উদ্যোগ, এলাকাবাসীর প্রশংসা

রূপগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুমের অর্থায়নে মধুখালী মসজিদ রোড সংস্কার শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খানাখন্দে ভরা সড়কে চলাচলের ভোগান্তি কমাতে নিজস্ব অর্থায়নে সংস্কারকাজ শুরু করেছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধুখালী মসজিদ রোডের ভাঙা অংশে গাইড ওয়াল নির্মাণসহ পাকা করার কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ভক্তবাড়ি থেকে মধুখালী গ্রামের প্রধান সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ শুরু হয়। আবু মোহাম্মদ মাসুমের নিজস্ব অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালী গ্রামের প্রধান সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনের অংশটি দিয়ে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো।

এ বিষয়ে গত শুক্রবার জুমার নামাজের পর মধুখালী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে আবু মোহাম্মদ মাসুমকে সড়কটির বেহাল অবস্থার কথা জানানো হয়। তখন তিনি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে কাজ শুরু হয়েছে।

সংস্কারকাজের বিষয়ে জানতে চাইলে আবু মোহাম্মদ মাসুম মুঠোফোনে বলেন, ‘নিজ ব্যবসার মুনাফার ৮০ শতাংশই জনগণের কল্যাণে ব্যয় করছি। গ্রামীণ সড়কে মানুষের দুর্ভোগ কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। পাশাপাশি বড় বাজেটের সড়ক উন্নয়ন প্রকল্পগুলো স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সহযোগিতায় বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি জনগণের জন্য, রূপগঞ্জ ইউনিয়নবাসীর জন্য কাজ করছি। আশা করি, জনগণ আমার কাজের মূল্যায়ন করবেন এবং সমর্থন, দোয়া ও ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেবেন। এখন যেভাবে এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করছি, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে তার চেয়ে বহুগুণ বেশি কাজ করতে চাই।’

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির সংস্কার সম্পন্ন হলে মধুখালী এলাকার বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়কের দুর্ভোগ লাঘবে উদ্যোগ, এলাকাবাসীর প্রশংসা

রূপগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুমের অর্থায়নে মধুখালী মসজিদ রোড সংস্কার শুরু

প্রকাশ : ০৬:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬