ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরজান কলেজের কুইজ পরীক্ষার ফল প্রকাশ, সেরা ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৫৯১ বার পড়া হয়েছে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কুইজ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে আমিরজান কলেজ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল তুমুল প্রতিযোগিতা। নিজেদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সেরা হওয়ার প্রত্যাশায় প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

ফলাফল প্রকাশের পর মেধাতালিকায় স্থান পাওয়া সেরা ১০ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানান আমিরজান কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর ড. মো. আতাউর রহমান এবং উপাধ্যক্ষ হাসিনা আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতেও পড়াশোনার প্রতি মনোযোগী থাকা এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কুইজ পরীক্ষায় সেরা ১০ জনের তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন শিক্ষক ও সহপাঠীরা। এ অর্জনের পেছনে অভিভাবকদের উৎসাহ, সহযোগিতা ও অনুপ্রেরণার বিষয়টিও গুরুত্ব পায়।

এদিকে, মেধাতালিকায় স্থান পাওয়া ১০ শিক্ষার্থীর অভিভাবকদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আমিরজান কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের এমন সাফল্য অন্যদেরও পড়াশোনা ও মেধা বিকাশে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

জুমার নামাজের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম

আমিরজান কলেজের কুইজ পরীক্ষার ফল প্রকাশ, সেরা ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশ : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬