ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিএইচপি ত্রুটি: সাইবার হামলার শিকার জনতা ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২৫১৩ বার পড়া হয়েছে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পরও হ্যাকারদের কবলে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। সাইটটির অন্তত দুটি স্থানে স্প্যাম বা আক্রমণের চিহ্ন শনাক্ত করার পর তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। ফলে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।

জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটে দুটি আক্রমণের চিহ্ন পাওয়া গেছে এবং আজকের মধ্যেই ত্রুটি সারিয়ে এটি সচল করার চেষ্টা চলছে। অন্যদিকে, গত ১৯ অক্টোবর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবুর রহমানের নিয়োগ বাতিল করায় বর্তমানে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য রয়েছে। ফলে সাইবার হামলার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা গত ২১ অক্টোবর জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখে। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের সাইট পুনরায় চালু হলেও জনতা ব্যাংক তা পারেনি। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সম্পূর্ণ সচল ছিল।

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পিএইচপি ত্রুটি: সাইবার হামলার শিকার জনতা ব্যাংক

প্রকাশ : ০৪:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬