ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২৫১৩ বার পড়া হয়েছে

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সবশেষ বৈঠকে জরুরি ভিত্তিতে এই ক্রয়ের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে স্পট মার্কেট থেকে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে মোট পাঁচ কার্গো এলএনজি আমদানি করা হবে। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ১৭ ডলার। একই সঙ্গে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা বিবেচনায় ‘প্রয়োজনে’ উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠানটি থেকে ভবিষ্যতে অতিরিক্ত কার্গো এলএনজি কেনার একটি প্রস্তাবটিতেও শনিবারের ওই সভায় নীতিগত সম্মতি দেওয়া হয়েছে।

এর বাইরে, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার। তবে এই কার্গোটির মূল্য বিদ্যমান চুক্তিমূল্য থেকে কিছুটা ভিন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনা এবং স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানটির সঙ্গে এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির নীতিগত অনুমোদনের একটি প্রস্তাবও মন্ত্রিসভা কমিটির সভায় উত্থাপন করা হয়েছিল। তবে কমিটি প্রস্তাবটিতে এখনই চূড়ান্ত অনুমোদন না দিয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আইনি যাচাই বা ভেটিং শেষে তা পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশ : ০৪:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬