ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডন লিখেছে, জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

এর আগে সেখানকার লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছিলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে বলেন, ‘‘আল খায়ের স্কুলের ছাদ ধসে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’’

দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল বলে তার দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়। এতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের বের করে আনার চেষ্টা করছেন।

আমিরজান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: লাইব্রেরি ও হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রকাশ : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬