ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য এবং লেনদেনের বিস্তারিত বিবরণ তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকে পাঠানো এক জরুরি ই-মেইল বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টিকে ‘উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত’ বা হাই-প্রায়োরিটি হিসেবে উল্লেখ করে মাত্র এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে সব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিএফআইইউর পাঠানো ওই জরুরি বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি এবং হিসাব বিবরণী বা ব্যাংক স্টেটমেন্টের সফট কপি চাওয়া হয়েছে। পাশাপাশি একটি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের বিপরীতে প্রাপ্ত সুদ আয় ও উৎসে কর (টিডিএস) কর্তনসংক্রান্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে বিএফআইইউর নির্দিষ্ট পরিপত্রের ধারা উল্লেখ করে তলব করা এসব তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখারও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যার মাত্র কয়েক দিন আগেই তাঁর স্টুডিওতে ব্যাপক ভাঙচুরের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ একদল দুর্বৃত্ত হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। ওই ভিডিওতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে সালমানকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, ‘আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

হামলার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন যে, বিএনপির নামধারী কিছু লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিল। তবে পরবর্তীতে তিনি সেই অবস্থান থেকে সরে এসে জানান যে তাঁর কাছে আসলে কোনো চাঁদা চাওয়া হয়নি।

এই পুরো ঘটনাক্রম ও সালমানের পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি এক মন্তব্যে বলেন, সালমান মুক্তাদিরসহ যেসব কনটেন্ট ক্রিয়েটরের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের প্রভাবের কথা বিবেচনা করে তারা ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীল হবেন বলে সরকার আশা করে।

জনপ্রিয় সংবাদ

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

প্রকাশ : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬